• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৫:২৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ।১৯ মার্চ বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবরের ১১ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হাসু আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার মৃত ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।আদাবর থানা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসু ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় ফিরেছিলেন তিনি।খবর পেয়ে আদাবর থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানানো হয়।