• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৬:২৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

এনায়েতপুরে হাফেজ হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২০

এনায়েতপুরে হাফেজ হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও কলেজ প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

২ জানুয়ারি শুক্রবার দুপুরে এনায়েতপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার রাশেদুল ইসলাম ভূঁইয়া ওই গ্রামের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম ভূঁইয়ার বড় ছেলে। গ্রেফতার রাশেদুল ইসলাম ভূঁইয়া এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Ad

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানা সদরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২১ আগস্ট এনায়েতপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us