• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১৯:৩৪ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৩০

ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে একটি ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া হয় এবং তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে দাবি করেছেন তিনি।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাকে লক্ষ্য করে ধাওয়ারও চেষ্টা করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। পরে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে কেন্দ্র থেকে বের করে আনা হয়।

এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ভোট ডাকাতি ও হামলার অভিযোগ করেন। পোস্টে তিনি দাবি করেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।

ফেসবুক পোস্টে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪





ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৬




Follow Us