• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৫২ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রাম সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

১৪ জুন ২০২৬ সকাল ১১:১৮:৩৬

কুড়িগ্রাম সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৪ জুন রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্প এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস সংলগ্ন সীমান্তে তিনজন পুরুষ, দুইজন শিশু ও একজন নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা সফল হয়নি। তবে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে কাঁটাতারের কাছাকাছি এলাকায় রেখে যায় বলে জানা গেছে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নারী, শিশু ও পুরুষসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির হস্তক্ষেপে তা সফল হয়নি। বিষয়টি সমাধানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: যমুনা টেলিভিশন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us