স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর দলের পারফরম্যান্সে একাধিক দুর্বলতা স্বীকার করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোল ম্যাচে সমতা ফেরায়।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, শুরুটা ভালো হয়নি এবং প্রথমার্ধে দল চাপের মধ্যে ছিল। তার ভাষায়, ‘আমরা বল হারিয়েছি, অনেক ডুয়েলেও হেরেছি। প্রথমার্ধে দল ভারসাম্যহীন ছিল, তবে দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছে।’
তিনি আরও বলেন, মরক্কো একটি সংগঠিত দল হওয়ায় ম্যাচটি কঠিন হয়ে ওঠে এবং শুরুর ভুলগুলোই সমস্যার মূল কারণ। তবে ফলাফল একেবারে খারাপ নয় বলেও মন্তব্য করেন তিনি।
পরবর্তী ম্যাচ নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ জানান, হাইতির বিপক্ষে আগামী ম্যাচে দলকে আরও ভালো করতে হবে। তিনি বলেন, ‘আমাদের উন্নতি প্রয়োজন, বিশেষ করে বল নিয়ন্ত্রণ ও আক্রমণভাগে। আত্মবিশ্বাস ধরে রেখে এগোতে হবে।’
ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্সের প্রশংসা করে আনচেলত্তি বলেন, তিনি ম্যাচে অত্যন্ত ভয়ঙ্কর ছিলেন এবং ভবিষ্যতে দারুণ একটি বিশ্বকাপ খেলবেন বলে আশা প্রকাশ করেন।
সূত্র: ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available