• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:২৭:২৬ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

৩০ জুন ২০২৬ বিকাল ০৫:৪৯:০২

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩০ জুন মঙ্গলবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এই কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে, যা বাস্তব জীবনে যেকোনো দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে। এই কারণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও নজর দেওয়া জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার করার বিষয়টি শুধু পরিকল্পনা কিংবা পদক্ষেপ গ্রহণে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে পড়েছে।

সেই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মপন্থা নির্ধারণের ওপর জোর দিতে বলেছেন তারেক রহমান।

তিনি বলেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় শিক্ষা কারিকুলামে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us