ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬জন দগ্ধ হয়েছেন।
৩০ জুন মঙ্গলবার দুপুর ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন বেলা ২টার দিকে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করেন। পরদিন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ইঞ্জিন কক্ষে দায়িত্বরত সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল গ্রিজার, শাহ আলম গ্রিজার এবং ডেকে দায়িত্বরত উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ অগ্নিদগ্ধ হন।
পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available