• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২৭:৪০ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: মিজানুর রহমান আজহারী

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩০:৪৬

আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: নিজের ভোটাধিকার প্রয়োগ করে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ভোট প্রদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।’

Ad
Ad

এর আগে ১১ ফেব্রুয়ারি বুধবার ভোটের গুরুত্ব তুলে ধরে আরেকটি পোস্টে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ভোটার হিসেবে সৎ ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যেমন আমানত, তেমনি বিজয়ী প্রার্থীর দায়িত্ব হলো সেই আস্থার মর্যাদা রক্ষা করা। জেনে-শুনে অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যেমন খেয়ানত, তেমনি দায়িত্বপ্রাপ্ত হয়ে সুশাসন ও জনগণের অধিকার নষ্ট করাও খেয়ানত।

এদিকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

একটি ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দিচ্ছেন ভোটাররা। অন্য ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিচ্ছেন তারা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে। গ্রামীণ এলাকায় ভোটার উপস্থিতি শহরের তুলনায় কিছুটা বেশি বলে জানিয়েছে ইসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪





ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৬



Follow Us