অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। বিটিভিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়।
এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতারবিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; পুলিশের ছোড়া গুলিতে বনশ্রীতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available