• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:৩৯ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের ৯ জেলায় বন্যার আশঙ্কা

২৮ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৮

দেশের ৯ জেলায় বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

এ পরিস্থিতিতে অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং কোথাও কোথাও প্লাবনের শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

২৮ জুন রোববার পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ শঙ্কার কথা জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানিও কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী ১ জুলাই থেকে ৩ জুলাই, অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম দিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই সংশ্লিষ্ট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩







সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
২৮ জুন ২০২৬ বিকাল ০৪:১২:৪৩


Follow Us