• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫৭:২৪ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

২৮ জুন ২০২৬ বিকাল ০৪:০৫:১৮

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

অনলাইন ডেস্ক: দেশের অর্থনীতিতে গতি ফেরানো, কালো টাকা নিয়ন্ত্রণ এবং দুর্নীতি প্রতিরোধে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

২৮ জুন রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

বক্তব্যে মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে কালো টাকার প্রবণতা কমাতে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে বড় মূল্যমানের নোট বাতিল কার্যকর হতে পারে। 
তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অনেক ব্যক্তি বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিলে অপ্রদর্শিত অর্থের একটি বড় অংশ আনুষ্ঠানিক অর্থনীতিতে ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, যারা জমা দেওয়া অর্থের বৈধ উৎস দেখাতে পারবেন না, তাদের নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে তা বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং বাজারে অর্থের প্রবাহও বৃদ্ধি পাবে বলে তিনি মত দেন।

ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নতুন ব্যাংক ও লিজিং কোম্পানি প্রতিষ্ঠার সংস্কৃতি বন্ধ করে খাতটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জনগণের অর্থ দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখার প্রবণতা থেকেও সরে আসার আহ্বান জানান।

পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই শুধু অর্থ উদ্ধারের চেষ্টা নয়, এমন একটি স্থিতিশীল আইনি ও আর্থিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে বিনিয়োগকারীরা দেশে অর্থ রাখতে আস্থা পান।

তিনি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩







সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
২৮ জুন ২০২৬ বিকাল ০৪:১২:৪৩


দেশের ৯ জেলায় বন্যার আশঙ্কা
দেশের ৯ জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৮

Follow Us