আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
১৭ এপ্রিল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক মাধ্যমে একাধিক ‘ভুল ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন, তবে তিনি প্রেসিডেন্টের ট্রাম্পের নির্দিষ্ট কোনো পোস্টের কথা উল্লেখ করেননি।


ঘালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—এটি সামাজিক মাধ্যমে নয়, বাস্তব পরিস্থিতি ও জাতীয় স্বার্থ অনুযায়ী নির্ধারণ করা হবে। জাহাজ চলাচল নির্ধারিত রুট ও ইরানের অনুমতির ভিত্তিতে হবে।’

তিনি ইঙ্গিত দেন, ইরানের ওপর আরোপিত অবরোধ বা চাপ অব্যাহত থাকলে কৌশলগত এই জলপথ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি পরিবহনের বড় অংশ চলাচল করে। এই পথ নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্রণালীটি বন্ধ করে দেয় ইরান। অপরদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের নৌ বন্দরগুলোর বিরুদ্ধে অবরোধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেয়।
অপরদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে লিখেন, হরমুজ খুলে দিলেও ইরানের বন্দরগুলো উপর অবরোধ অব্যাহত থাকবে। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁসিয়ারি দিয়ে জানান, ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা হলে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে।
সূত্র: সিএনএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available