সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখার অভিযোগে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ এপ্রিল শুক্রবার রাতে ওই অভিযান চলে বেশ কয়েক ঘণ্টা ধরে। এসময় বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়েছে।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে ফিলিং স্টেশনটিতে তল্লাশি চালানো হয়। এসময় অনুমোদনবিহীনভাবে সংরক্ষিত পেট্রোলের মজুত পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দের মধ্যে ছিল পাঁচটি বড় লড়ী, একটি কাভার্ড ভ্যান, একটি মাইক্রোবাস।

স্টেশন মালিক আব্দুর রহমান দীর্ঘদিন থেকে অবৈধভাবে পেট্রোল মজুত করে তা চড়া দামে রাতের আঁধারে বিভিন্ন এলাকায় নিজস্ব বাহনে করে নিয়ে বিক্রি করতেন। অভিযান চলাকালে মজুতকৃত পেট্রোল সরানোর সময় আটক করা হয় সাত জনকে। জরিমানা করা হয় দুই লক্ষ ষাট হাজার টাকা। টাকা পরিশোধ করায় ছেড়ে দেয়া হয় আটককৃতদের।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, লাইসেন্সের শর্ত লঙ্ঘন এবং নিরাপত্তা বিধি অমান্য করার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available