আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের প্রায় ২০ বিলিয়ন ডলারের জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
১৭ এপ্রিল শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবেই এ সম্ভাবনা বিবেচনায় আনা হয়েছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি হলে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিল নিয়ে একটি বিস্তৃত সমঝোতা হতে পারে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সময়সীমা ও পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

একটি সূত্র জানায়, ইরান বড় পরিসরে নিষেধাজ্ঞা শিথিল ও আরও অর্থনৈতিক সুবিধা দাবি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সীমিত শর্তে সম্পদ ছাড়ের আলোচনা চলছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ‘ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তা সংবাদমাধ্যমের মাধ্যমে পরিচালিত হবে না।’
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি ঘোষণা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available