অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৪ জুলাই শনিবার রাতে তাদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান— ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের ডেকে কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও পোশাকের নিয়ম শেখানোর নামে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে।
এ সময় এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর এক কার্যকরী সদস্যের কাছে খবর দেন। পরে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টির্যাগিং সেলের সদস্যরা গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের আটক করে নিয়ে আসেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে অভিযুক্তরাও প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার দায় স্বীকার করেন।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available