• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩১:২৫ (13-May-2026)
  • - ৩৩° সে:

নির্মাণাধীন ভবনের বালুর স্তূপ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৩ মে ২০২৬ সকাল ১০:২৪:২৩

নির্মাণাধীন ভবনের বালুর স্তূপ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন একটি ভবনের কক্ষ থেকে রিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জের কাছাড় (চোছনা) গ্রামে ঘরের মেঝেতে স্তূপ করা বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন ‍সূত্রে জানা যায়,  নিহত রিনা বেগম স্থানীয় জের কাছাড় গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিনা বেগম সন্তানদের নিয়ে স্বামীর কেনা জমির পাশের একটি ভাড়া বাসায় থাকতেন। ওই জমিতে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার বিকেল থেকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

Ad

একপর্যায়ে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে স্তূপ করে রাখা বালু দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বালু সরিয়ে সেখানে রিনা বেগমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে নির্মাণশ্রমিক সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনের বিরুদ্ধেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

নিহতের ছেলে রাজু জানান, বিকেলে মাকে বাসায় না পেয়ে তারা নির্মাণাধীন নতুন বাড়িতে খুঁজতে যান। সেখানে সাইফুলকে কাজ করতে দেখে মায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বালুর নিচে মরদেহের সন্ধান পাওয়া যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
১৩ মে ২০২৬ সকাল ০৯:৫৭:১৩



Follow Us