ডেস্ক রিপোর্ট: হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে এ সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
আজ ১৩ মে বুধবার সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হবে।


সময় টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায়, হাম পরিস্থিতি এখন প্রাকৃতিক দুর্যোগের মতো রূপ নিয়েছে, তবে সরকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বেশিরভাগ জেলায় টিকাদান কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও জানান, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচিও শিগগিরই শুরু করা হবে।
অনুষ্ঠানে সরকারের টিকাদান কর্মসূচিকে সহায়তা এবং ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদানে ঘাটতির কারণে দেশজুড়ে হাম সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৪০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি আরও জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available