• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:২৭:৪৫ (13-May-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি সংকট : নিজের বহরে গাড়ি কমানোর নির্দেশ মোদীর

১৩ মে ২০২৬ দুপুর ১২:২৩:৩৩

জ্বালানি সংকট : নিজের বহরে গাড়ি কমানোর নির্দেশ মোদীর
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয় ও মিতব্যয়িতা নীতির অংশ হিসেবে নিজের সরকারি গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে নির্দেশ দিয়েছেন, গাড়িবহরে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি যুক্ত করতে। তবে এ উদ্দেশ্যে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, এসপিজি ইতোমধ্যে এই নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা সংক্রান্ত ‘ব্লু বুক’ অনুযায়ী বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

Ad

মোদীর এই মিতব্যয়ী উদ্যোগ ভারতের বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা তাদের সরকারি গাড়িবহর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানির দায়িত্বশীল ব্যবহার ও প্রশাসনিক ব্যয় কমানোর বৃহত্তর নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে মোদী দেশবাসীকেও সাশ্রয়ী জীবনযাপন ও জাতীয় সম্পদ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।

তিনি দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা, বিদেশ ভ্রমণ এবং বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষা করা জাতীয় দায়িত্বের অংশ। তাই দেশের ভেতরে পর্যটন ও স্থানীয় উৎসব উদযাপনকে উৎসাহিত করা প্রয়োজন।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা
সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা
১৩ মে ২০২৬ দুপুর ১২:৫১:৩৫





Follow Us