• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুর থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

২১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৯:৪৫

লালপুর থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা চত্বর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জসিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, গ্রেফতার জসিম চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া গ্রামের আজিজুলের ছেলে। গত ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে লালপুর থানা চত্বর থেকে থানার বাবুর্চি আমিরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। চুরির এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশ তৎপরতার সাথে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us