• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৬:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

যানবাহনে চাঁদা আদায়ের সময় রাজধানীর বাবুবাজার থেকে গ্রেপ্তার ২

২৩ মার্চ ২০২৫ সকাল ০৯:১৩:২৮

যানবাহনে চাঁদা আদায়ের সময় রাজধানীর বাবুবাজার থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা।

Ad

২২ মার্চ শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

Ad
Ad

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৩০) ও মো. তছলিম (৪৮)।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ২১ মার্চ শুক্রবার দুপুরে বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উত্তোলিত চাঁদার ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫


Follow Us