• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:১৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৫:৫১

ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে জাতির মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০ মার্চ শুক্রবার ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

Ad
Ad

বার্তায় রাষ্ট্রপতি দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Ad

তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা অন্যায়, অবিচার ও পাপাচার থেকে বিরত থেকে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের চেষ্টা করেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে পারলৌকিক মুক্তির সাধনা করেন। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথচলা শুরু হয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গঠনে জাতি এগিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের এই অভিযাত্রায় ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে নতুন প্রেরণা জোগাবে।

বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এ সময় সমাজের সচ্ছল ও বিত্তবানদের দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের জনগণ, মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও উন্নতি কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



Follow Us