• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৭:২৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:০৫

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি।

২০ মার্চ শুক্রবার সকালে জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

Ad

ঈদ উদযাপিত গ্রামগুলোর মধ্যে রয়েছে- নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর, লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এবং জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার একটি মসজিদকেন্দ্রিক গ্রাম।

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই ওয়ান) মো. আলতাফ হোসেন জানান, চারটি এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন হয়েছে। আইন-শৃঙ্খলার পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

জানা গেছে, ১৯২৫ সালে তৎকালীন অবিভক্ত নোয়াখালীর রশিদপুর গ্রামের মাওলানা আব্দুল হামিদ প্রথম এই মত প্রচার করেন। তার মতে, হানাফি, মালেকী ও হাম্বেলী মাযহাব অনুসারে বিশ্বের সব দেশে একই দিনে ঈদ ও রোজা পালন করা উচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



Follow Us