• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

৩০ মার্চ ২০২৪ দুপুর ১২:৩০:১২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় নুর নবী (৩৮) ও সোহেল রানা (২৮) নামে দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

Ad

২৮ মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যায় নগরীর পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

Ad
Ad

অভিযুক্ত নুর নবীর বাড়ি নোয়াখালীর সুধারাম থানায় এবং অপর অভিযুক্ত মো. সোহেল রানার বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, সিএনজি চুরি করে নুর নবী ও সোহেল রানা পাহাড়িকা আবাসিক এলাকায় গেলে তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী সিএনজিসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে সিএনজিসহ তাদের আটক করে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সিএনজিটি বিক্রির উদ্দেশ্যে চুরি করে এনেছে বলে পুলিশকে জানায়।

ওসি বলেন, নুর নবী ও সোহেল রানা পেশাদার চোর। নুর নবীর বিরুদ্ধে এর আগেও মামলা ছিল। আসামি সোহেল রানা শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও সিএনজি চালিত অটোরিকশা চুরির কাজে বেশ দক্ষ। এ চক্রে আরও বেশ কয়েকজনের তথ্য পেয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us