• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গোয়ালন্দে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৯ অক্টোবর ২০২৩ দুপুর ০১:৫১:০৩

গোয়ালন্দে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৭ অক্টোবর শনিবার বিকেলে উপজেলারে উত্তর দৌলতদিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলো, কুষ্টিয়া জেলার কুমারখালি থানার চর আগ্রাকুন্ডা গ্রামের আতাই প্রামানিকের ছেলে মো. রাজিব আহম্মেদ (২০) ও গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের সামচুমাস্টার পাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে মো. খলিল শেখ (৪০)।

Ad
Ad

৮ অক্টোবর রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। তিনি জানান, ৭ অক্টোবর শনিবার বিকালে উত্তর দৌলতদিয়া পোড়াভিটাস্থ রাজ্জাকের বাড়ির সামনে গলি থেকে রাজিব আহম্মেদকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। এছাড়াও শনিবার রাতে উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের গ্রামের খলিল শেখকে তার বসত ঘরের শয়ন কক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদক কারবারি খলিলের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি মানব পাচার মামলা রাজবাড়ী কোর্টে বিচারাধীন রয়েছে।

অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us