• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৬:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ভোটের দিন প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারের নিয়ম

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:১৪

ভোটের দিন প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারের নিয়ম

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্টদের চলাচলের জন্য কী ধরনের এবং কতটি যানবাহন ব্যবহার করা যাবে—সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার রাতে প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে যানবাহন (জিপ/কার/মাইক্রোবাস/সিএনজি/অটোরিকশা) ব্যবহার করতে পারবেন।

Ad
Ad

প্রতিটি যানবাহনে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন। প্রার্থী নিজের নিরাপত্তার জন্য গানম্যান রাখলে, তিনিও ওই ৫ জনের মধ্যেই গণ্য হবেন।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেসব ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ ২ জন থাকতে পারবেন।

নৌযানের ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ৫ জন (নৌযানচালকসহ) নিয়ে চলাচল করতে পারবেন। যানবাহনে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ছাড়া আর কারা থাকবেন, সে তথ্য উল্লেখ করে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে এবং পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

পাশাপাশি রিটার্নিং অফিসারের দেওয়া স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। এ ছাড়া প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us