• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ১২:২৩:০৭ (05-May-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাহিদ মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।৩ মে রোববার সকালে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।এর আগে, ২ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামির কাছ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।গ্রেফতার আসামি মো. নাহিদ মিয়া নড়াইল জেলার ডৌয়াতলা এলাকায় পিতা মৃত ফরিদ মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুলসংখ্যক ইয়াবাসহ আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মিয়া স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই মাদক কারবারি থাকবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”