• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:১৫:০৮ (05-May-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

২১ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:২২

মানিকগঞ্জে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আজগরের স’ মিলের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন- শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. মনোয়ার (৪০), নিহালপুর এলাকার মো. আলতাফ মল্লিকের ছেলে মো. জেলিম মল্লিক (৩৫) এবং একই উপজেলার মহাদেবপুর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে মো. অন্তর মিয়া (২৮)।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতাররা একটি সক্রিয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের কাছ থেকে পৃথকভাবে ২৭ গ্রাম, ২০ গ্রাম এবং ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মোট ৫৫ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারদের মধ্যে মনোয়ার ও জেলিম মল্লিকের বিরুদ্ধে ৮টি করে এবং অন্তর মিয়ার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us