• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:১৯:৪০ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালী পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, আবারও বাধার মুখে জাহাজ

১৮ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০০:২৯

হরমুজ প্রণালী পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, আবারও বাধার মুখে জাহাজ
“বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’”

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালীতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

১৭ এপ্রিল শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

Ad
Ad

রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে। এরপর রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তায় সব বাণিজ্যিক জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় এবং জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালী অতিক্রম করতে পারবে না।

Ad

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, অনুমতির বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না থাকায় তারা ধারণা করেছিলেন প্রণালীটি উন্মুক্ত। সেই সময় প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ একসঙ্গে যাত্রা শুরু করে এবং জয়যাত্রাও তাদের সঙ্গে এগোতে থাকে।

তিনি আরও জানান, জাহাজটি স্বাভাবিক গতিতে চললে ভোর ৩টার মধ্যে প্রণালী অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করার কথা ছিল। তবে হঠাৎ নির্দেশে সব জাহাজের অগ্রগতি থামিয়ে দেওয়া হয়।

এর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রায় ৪০ দিন আটকে ছিল এমভি বাংলার জয়যাত্রা। পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও নিরাপত্তা ও অনুমতি জটিলতায় একাধিকবার বাধার মুখে পড়ে জাহাজটি।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করলেও স্বাভাবিকভাবে অতিক্রম করতে পারেনি এবং পুনরায় নিয়ন্ত্রণ ও বাধার মুখে অবস্থান করছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us