• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে তাপমাত্রা ৯.২ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

২২ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪৭:৫৬

ঈশ্বরদীতে তাপমাত্রা ৯.২ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে পাবনার ঈশ্বরদীতে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছেন উপজেলাবাসী। তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়ায় ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ২১ জানুয়ারি রোববার রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস এক বিজ্ঞপ্তিতে সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

Ad

২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। বেলা গড়ালেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

Ad
Ad

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উপজেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

এ শীতে দিন-রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি ছিল। এ জন্য ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে উপজেলাবাসী। এই শীতে জীবিকার অন্বেষণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে শ্রমজীবী ও নিম্ন-আয়ের লোকজন।

সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরদী বাজারে রেলওয়ে সুপার মার্কেট গরম পোশাকের দোকানে ভিড় করছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানেও শীতের পোশাক বিক্রি বেড়েছে।

এদিকে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের বিপরীতে সরকারিভাবে এখন পর্যন্ত চার হাজার শীতের কম্বল বিতরণ করা হয়েছ,। যা চাহিদার তুলনায় অপ্রতুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us