• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৪:০৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে স্কুল শিক্ষকসহ ৮ জুয়াড়ি আটক

১ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯:০৫

লালমনিরহাটে স্কুল শিক্ষকসহ ৮ জুয়াড়ি আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে জুয়ার আসর থেকে স্কুল শিক্ষকসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

Ad

৩০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে  উপজেলার ভেলাবাড়ী ফলিমারী বাজারে দোকান ঘরে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সামগ্রী, নগদ টাকাসহ এক স্কুল শিক্ষক এবং অন্য ৭ জুয়াড়িকে আটক করা হয়।

Ad
Ad

আটক ব্যক্তিরা হলো, ফলিমারী এলাকার কালু চন্দ্রের ছেলে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মুকুল চন্দ্র (৩৮), মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ধর্মকান্ত রায় (৩৫), কালিদাস চন্দ্রের ছেলে তারকচন্দ্র (৪৫), হলধর চন্দ্রের ছেলে সত্যজিৎ রায় (২৫), রুস্তম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪০), বীরেন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র (৩০) হাসান আলীর ছেলে কামাল হোসেন (২৫) ও তালুক দুলালী এলাকার নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়া (৩৫)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় জুয়ার সামগ্রীসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২



Follow Us