• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১১:২০:০৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সংবাদ প্রচারের পর সেলিনার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ মার্চ ২০২৬ রাত ০৯:২২:১৫

সংবাদ প্রচারের পর সেলিনার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: গণমাধ্যমে ‘ইফতারে শুধু লাউ শাক খেয়ে রোজা ভাঙে’ শিরোনামে সংবাদ প্রচারের পর নাটোরের অসহায় সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ মার্চ শুক্রবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে সেলিনা বেগমের পরিবারের কাছে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

Ad
Ad

প্রতিমন্ত্রীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল সেলিনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়। এ সময় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

Ad

এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে। জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরাও খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় সেলিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারালে ছয় সদস্যের পরিবারটি চরম দারিদ্র্যে পড়ে যায়। পরিবারে দুই প্রতিবন্ধী কন্যা, এক শিশু সন্তান, স্বামী ও শাশুড়িসহ মোট ছয়জন সদস্য রয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছে পরিবারটি। অভাব-অনটনের কারণে কখনো শুধু পানি, কখনো শাকপাতা দিয়ে সেহরি ও ইফতার করতে হচ্ছে তাদের।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। ঈদের সময় নতুন কাপড় কেনাও তাদের কাছে স্বপ্নের মতো।

সহায়তা পাওয়ার পর সেলিনা বেগম ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের বিত্তবানদের আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us