• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৭:৫৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি

২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪৮

ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিধস্ত ইরান থেকে ২৮০ জন বাংলাদেশি প্রবাসী চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন।

২০ মার্চ শুক্রবার রাতে তারা ঢাকায় পৌঁছাবেন।

Ad
Ad

১৯ মার্চ বৃহস্পতিবার আটকে পড়া প্রবাসীদের বাকু-এর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নেওয়া হয়েছে। সেখান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।

Ad

ইরান থেকে প্রবাসীদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বাকুতে রয়েছেন। এছাড়া ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা বাকুতে পৌঁছে প্রত্যাবাসনে সহায়তা করছেন।

গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের সংঘাতের প্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসীরা পাকিস্তান হয়ে দেশে ফিরেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us