• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:০৮:৫৩ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
শিগগিরই জামায়াতে ইসলামীর নির্মম পতন হবে: রাশেদ খাঁন

শিগগিরই জামায়াতে ইসলামীর নির্মম পতন হবে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক: শিগগিরই জামায়াতে ইসলামীর নির্মম পতন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।১৯ জুন শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।জামায়াতে ইসলামীকে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধীদল আখ্যা দিয়ে রাশেদ খাঁন লিখেন, এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।পোস্টে নিজের মোবাইলের একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।তিনি আরও লিখেন, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত, আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু, এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু, এবার ভিন্নতা ঘটবে।রাশেদ খাঁন আরও লিখেন, এরইমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।