অনলাইন ডেস্ক: ‘আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজাকে নিতে হবে’ এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
২৪ মে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজার সমালোচনা করেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এর আগে আমির হামজা বলেছিলেন, ‘তার চৌদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কর্মকাণ্ড বিভিন্ন টকশোতে তুলে ধরার কারণেই আমির হামজা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক ময়দান থেকে যদি তিনি আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেন, সেটিকে রাজনৈতিকভাবেই দেখতাম। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য হুমকি।’
রাশেদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, আমির হামজার বক্তব্যের পর তার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী তার ওপর হামলা বা মব সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available