• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:০৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে দেড় মণ গাঁজা ও বিপুল পরিমাণ ফেনসিডিল ফেলে পালালো কারবারি

নারায়ণগঞ্জে দেড় মণ গাঁজা ও বিপুল পরিমাণ ফেনসিডিল ফেলে পালালো কারবারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে দেড় মণ গাঁজা ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।১৫ মার্চ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।এর আগে, গত ১৪ মার্চ শনিবার দিবাগত রাত ৪টা ৫ মিনিটে পরিচালিত এক অভিযানে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।পুলিশ জানায়, রারিকালীন চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় এসআই আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ঠাকুরবাড়িরটেক এলাকায় সীম গ্রুপের কোয়ার্টারের দক্ষিণ পাশে বাউন্ডারীঘেরা একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে অভিযান পরিচালনা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে জুয়েল প্রধান (৪০), মেরাজ মিয়া (৩৬), রাসেল মিয়া (৪০) ও সজীব মিয়া (২৫) রয়েছে। তাদের বাড়ি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায়।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।