• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৩৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

৭ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫৮:০৯

গাংনীতে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে তাদের আটক করে।

Ad

আটকরা হলো- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মণ্ডলের স্ত্রী তিলক জান (৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন (৫০) ও মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলির ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮)।

Ad
Ad

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্ট ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে জোড়পুকুরিয়া নামক স্থান থেকে ৮ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা ও পরিবহনের একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্ব থানায় তা হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us