• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৭:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ১

২৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:০৮:০৪

বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মো. কবির হাওলাদার (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

Ad

২৫ জানুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মারিয়ার পল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

আটক কবির হাওলাদার জেলার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কাড়াপাড়া ইউনিয়নের মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিণ পাশে গাঁজার একটি বড় চালান হাত বদল হবে।

তিনি আরও জানান, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজাসহ কবিরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us