• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৫৩:৩৩ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
সন্ধ্যার মধ্যে ৮০ কি. মি. বেগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়

সন্ধ্যার মধ্যে ৮০ কি. মি. বেগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক: দেশের সাতটি জেলায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।২৭ মে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ো আবহাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে এবং প্রয়োজন ছাড়া নদীতে না নামতে পরামর্শ দেওয়া হয়েছে।