• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২০:০৮ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৫

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২৯ এপ্রিল বুধবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Ad
Ad

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Ad

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকায় এ ঝড়ো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮




বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৫

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৫


Follow Us