• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:২৮:৩৭ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:২০:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার ভোরবেলা হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেলে শুরু হয় বজ্রপাতসহ তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাত।

Ad
Ad

ঝড়ের তাণ্ডবে বিজয়নগর, আখাউড়া, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, নবীনগর ও কসবা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয়দের মতে, ঝড়ের সময় কসবা তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পাশের খালে পড়ে যায়। এতে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়ে এবং গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।

Ad

কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই উপজেলার বাদৈর ইউনিয়নে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদের ওপর গাছ পড়ে মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজয়নগর উপজেলার চম্পকনগর, চরইসলামপুর এবং হরষপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘর এবং বৈদ্যুতিক খুটি গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

আখাউড়া উপজেলার নারায়ণপুর এলাকায় আখাউড়া-আগরতলা সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, বটতলী ও ভাদুঘর এলাকাতেও গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে আশুগঞ্জ উপজেলার তালশহরে রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। নবীনগর উপজেলার বিটঘর, কাইতলা ও শিবপুরসহ বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।

ঝড়ের সময় ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসে এবং যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় এবং শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এবিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, বৈরী আবহাওয়ার কারণে যেসব স্থানে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
২৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩২:৪৯







Follow Us