• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৫৬:৩৯ (06-May-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ

৬ মে ২০২৬ দুপুর ১২:৪৯:২৫

বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল মানেই ভক্তদের জন্য বাড়তি খরচ। ভ্রমণ, টিকিট, থাকা-খাওয়া মিলিয়ে ব্যয় দাঁড়ায় বড় অঙ্কে। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দর্শক হয়ে উল্টো আয় করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস।

চলতি বছরের ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রতিষ্ঠানটি চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার বা বিশ্বকাপের প্রধান দর্শক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের মূল দায়িত্ব হবে টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা। এ কাজের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান।

Ad
Ad

নির্বাচিত প্রার্থীকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার এলাকায় বিশেষভাবে নির্মিত কাচঘেরা বুথে অবস্থান করতে হবে। সেখান থেকে তিনি ফক্স ওয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্মে সব ম্যাচ উপভোগ করবেন।

Ad

শুধু খেলা দেখাই নয়, দায়িত্বের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে। পুরো আয়োজনের লক্ষ্য হলো টাইমস স্কয়ার দিয়ে যাতায়াতকারী দর্শকদের জন্য জায়গাটিকে একটি লাইভ ওয়াচ পার্টিতে পরিণত করা। ফক্স স্পোর্টস ও চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিড এই উদ্যোগকে গ্রীষ্মকালীন অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে তুলে ধরেছে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যকার বেসবল ম্যাচে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এবারের ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই আসরের আয়োজন করছে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় আসরে পরিণত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প
ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প
৬ মে ২০২৬ দুপুর ০২:১৫:২১




বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ
বিশ্বকাপ দেখে আয় করার সুযোগ
৬ মে ২০২৬ দুপুর ১২:৪৯:২৫

আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো
আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো
৬ মে ২০২৬ সকাল ১১:৫৯:৫৭



Follow Us