বিনোদন ডেস্ক: প্রকাশ পেয়েছে ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের টিজার। টিজারে একাধিক চমক দিয়ে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছেন এই মেগাস্টার।
৫ এপ্রিল মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।


প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে দেখা যায় ভিন্নধর্মী লুকে শাকিব খানকে। কখনো আগুনঝরা উপস্থিতি, কখনো রহস্যময়তা, আবার কখনো তীব্র অ্যাকশন পুরো টিজারজুড়েই ফুটে উঠেছে তার তারকাখ্যাতির ঝলক।

টিজারের শুরু থেকেই স্টাইলিশ, রাফ অ্যান্ড টাফ এক চরিত্রে হাজির হন তিনি। চোখেমুখে তীব্রতা, সংলাপে আত্মবিশ্বাস এবং শক্তিশালী পর্দা উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, রকস্টার হতে যাচ্ছে বড় পর্দার একটি বড় আয়োজন।
সিনেমাটির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অ্যাকশন দৃশ্য ইতোমধ্যে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। শাকিব খানের নতুন গেটআপ নিয়েও চলছে আলোচনা। অনেকের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম স্টাইলিশ উপস্থিতি হতে যাচ্ছে।
টিজারের ক্যাপশনে শাকিব খান লেখেন, একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল! এবার সে আসছে পর্দা কাঁপাতে।
ঢালিউডে রকস্টারের মতো বড় বাজেটের সিনেমা নতুন আশার সঞ্চার করেছে দর্শকদের মাঝে। টিজার দেখেই পুরো সিনেমার জন্য আগ্রহ বাড়ছে ভক্তদের।
সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available