একটা গল্প বদলে দেবে সবকিছু: শাকিব খান
বিনোদন ডেস্ক: আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে চমক দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।২ মে শনিবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির ৫৪ সেকেন্ডের একটি মোশন পোস্টার প্রকাশ করেন তিনি।ভিডিওটির শুরুতে ঝড়-বৃষ্টির আবহে ইলেক্ট্রিক গিটারের সুর শোনা যায়। এরপর কনসার্টের পরিবেশে হাজির হয় রকস্টার রূপে শাকিবের অ্যানিমেটেড অবয়ব, যেখানে দর্শকদের সামনে গান গাইতে দেখা যায় তাকে। গানের কথায় উঠে আসে ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’।ভিডিওর শেষে জানানো হয়, আগামী ৫ মে প্রকাশিত হবে সিনেমাটির টিজার। সঙ্গে লেখা ছিল ‘জ্যামিং ড্রপিং অন ফিফথ মে।’ পোস্টের ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তানজিয়া জামান মিথিলা।দীর্ঘ প্রতীক্ষার পর রকস্টার সিনেমার মাধ্যমে নতুনভাবে বড় পর্দায় ফিরছেন শাকিব খান।নির্মাতাদের আশা, কোরবানির ঈদকে কেন্দ্র করে ছবিটি দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করবে।