বিনোদন ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাকিব খান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি চলচ্চিত্রের উপকরণ ব্যবহার করে ব্যতিক্রমী নকশায় স্মরণ করেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গ্রাফিক পোস্ট প্রকাশ করেন শাকিব খান। একই ছবি ও বার্তা তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ এর পেজ থেকেও শেয়ার করা হয়।


পোস্টের ছবিতে চলচ্চিত্রের তিনটি ফিল্ম রোল লম্বালম্বিভাবে স্থাপন করে কেন্দ্রীয় শহিদ মিনারের আদল তৈরি করা হয়েছে। পাশে রাখা হয়েছে একটি ফিল্ম রিল। চলচ্চিত্রের উপাদান দিয়ে জাতীয় শোক ও গৌরবের প্রতীক শহিদ মিনারকে তুলে ধরে তিনি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ছবির ভেতরে এবং পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে শহিদ হন। সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিবসটি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available