• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:১২:০৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

শাপলা চত্বর হত্যা মামলা

রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল

৬ মে ২০২৬ দুপুর ১২:৫২:১৪

রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হওয়া হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

দৈনিক কালবেলার অনলাইনে প্রকাশিত  প্রতিবেদন থেকে জানা যায়, ৬ মে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার এ আবেদন করেন।

এদিনই তার জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবদুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, গত ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us