• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:১৬:০০ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৩ জুলাই ২০২৬ দুপুর ০২:৫৮:৪৫

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

৩ জুলাই শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা এবং সামরিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন সেনাপ্রধান।

এছাড়া, সফরের অংশ হিসেবে তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩
৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০:০২


Follow Us