• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪১:১৫ (28-Jun-2026)
  • - ৩৩° সে:
পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ ২৮ জুন রোববার তিনি এই সফর শুরু করেন।সফরের উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা।সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানা গেছে।