• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:৩১ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত

৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৩:০১

মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

২ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যাচাই-বাছাই শেষে বাংলাদেশি পরিচয়ের বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবার রাতেই বিজিবির বাধায় তারা ভারতে ফেরত চলে যায়। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিল।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, ভোরে স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের সময় বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬










Follow Us