• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫১:০৫ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি

৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬

হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে বেশ সরব। সুখ-দুঃখ প্রায় সব ভাগ করে নেন ভক্ত-অনুসারীদের মাঝে। কিন্তু শুক্রবার তার প্রকাশ করা দুটি ভিডিও দেখে রীতিমতো মন ভেঙে যায় তার ভক্তদের। কারণ, স্বাভাবিকভাবে চলতে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে!

ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন পরীমণির সেই পোস্টগুলোর মন্তব্য ঘরে। কীভাবে, কী হয়েছে- তাও স্পষ্ট করেননি নায়িকা। মূলত, পরীমণির বাম পায়ে প্লাস্টার দেখা যায়। প্রথম ভিডিওতে পরীমণি পায়ের এই অবস্থা প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’

এরপর তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কী হয়েছে পরীমণির?

নায়িকার ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে মজার ছলে ভিডিও প্রকাশ করলেও একটা যন্ত্রণা অনুভব করছেন এই নায়িকা। কেউ কেউ ধারণা করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকে ধারণ করা। তবে এই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

তবে চিত্রনায়িকার আসলে কী হয়েছে- তা জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অতঃপর, সংযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬







Follow Us