অনলাইন ডেস্ক: সারাদেশে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে জনবল বৃদ্ধি এবং নতুন ফায়ার স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
১৯ মে মঙ্গলবার সকালে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে পর্যাপ্ত নয়। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন ফায়ার স্টেশন স্থাপন ও জনবল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, গজারিয়াতে ফায়ার সার্ভিসের একটি আধুনিক ট্রেনিং একাডেমিসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শহিদ হওয়া ফায়ার সার্ভিসের ৫২ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available